সিলেটে ফের ভূমিকম্প
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:০৪ PM

সিলেটে ফের ভূমিকম্প

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮/০৫/২০২৫ ০৯:৩৭:২৭ AM

সিলেটে ফের ভূমিকম্প


সিলেটে ফের ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেট থেকে ২১৭ কিলোমিটার দূরে ভারতের মনিপুর রাজ্যে।

মঙ্গলবার দিবাগত রাত ১টা ২৬ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়।

ভূমিকম্প নিয়ে অনেককে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিতে দেখা যায়। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে সোমবার দিবাগত রাত ৩টা ২ মিনিটে ৩ দশমিক ৪ মাত্রার একটি ভূকম্পন অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল সিলেট থেকে ২৬৫ কিলোমিটার দূরে মায়ানমারের চিন হাখা অঞ্চলে।

আজকের সিলেট/জেকেএস/এসটি

সিলেটজুড়ে


মহানগর