সিলেটে এক মাসে সড়ক দুর্ঘটনায় ৩৪ জনের মৃত্যু
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:০৪ AM

সিলেটে এক মাসে সড়ক দুর্ঘটনায় ৩৪ জনের মৃত্যু

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৩/০৬/২০২৫ ০৫:২৬:১১ AM

সিলেটে এক মাসে সড়ক দুর্ঘটনায় ৩৪ জনের মৃত্যু


সিলেট বিভাগে এক মাসে সড়ক দুর্ঘটনায় ৩৪ জনের প্রানহানি ঘটেছে। এছাড়াও আহত হয়েছেন আরও ৮২ জন।

মঙ্গলবার নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি গত মে মাসে সড়ক দুর্ঘটনার এই প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, মে মাসে সিলেট বিভাগে ৩৩টি সড়ক দুর্ঘটনায় ৩৪ জন নিহত ও ৮২ জন আহত হয়েছেন। নিহতের মধ্যে ১১ জন পথচারী রয়েছেন। 

প্রতিবেদনে জেলাওয়ার পরিসংখ্যান অনুযায়ী সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে সিলেট জেলায় ও কম হয়েছে সুনামগঞ্জ জেলায়। মে মাসে সিলেট জেলায় ১৮টি সড়ক দুর্ঘটনায় ১৮ জন নিহত ও ২৭ জন আহত হয়েছেন। সুনামগঞ্জ জেলায় ৪টি সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। তাছাড়াও মৌলভীবাজার জেলায় ৫টি সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত ও ১১ জন আহত হয়েছেন ও হবিগঞ্জ জেলায় ৬টি সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত ও ৪২ জন আহত হয়েছেন।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, মে  মাসে সড়ক দুর্ঘটনায় নিহতের মধ্যে ১০ জন মোটরসাইকেল চালক ও আরোহী, সিএনজিচালিত অটোরিকশা ও লেগুনা চালক-আরোহী ৪ জন ও ১১ জন পথচারী রয়েছেন। এছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ৩টি দুর্ঘটনায় ২ জন, মুখোমুখি সংঘর্ষে ১০টি দুর্ঘটনায় ১০ জন নিহত, বৈদ্যুতিক খুঁটি ও গাছের সঙ্গে ধাক্কায় ৩টি দুর্ঘটনায় ৫ জন, এসময় ৯ জন চালক নিহত হয়েছেন। এছাড়াও নিহত ৩৪ জনের মধ্যে ২৭ জন পুরুষ, ৩ জন নারী ও ৪ জন শিশু রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব ও সিলেট জেলার আহবায়ক জহিরুল ইসলাম মিশু এ তথ্য নিশ্চিত করে জানান, এপ্রিল মাসের তুলনায় মে মাসে সড়ক দুর্ঘটনা ও প্রাণহানির বেড়েছে। এপ্রিল মাসে সিলেট বিভাগে ২৯টি সড়ক দুর্ঘটনায় ৩০ জন নিহত ও ৪২ জন আহত হয়েছিলেন। মে ৩৩টি সড়ক দুর্ঘটনায় ৩৪ জন নিহত ও ৮২ জন আহত হয়েছেন।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর