মাধবপুরে পাহাড়ি ঢলে এলজিইডির প্রধান সড়ক প্লাবিত, দ্রুত ব্যবস্থা চায় এলাকাবাসী
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:৫৯ AM

মাধবপুরে পাহাড়ি ঢলে এলজিইডির প্রধান সড়ক প্লাবিত, দ্রুত ব্যবস্থা চায় এলাকাবাসী

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৬/২০২৫ ০২:৫২:০৭ AM

মাধবপুরে পাহাড়ি ঢলে এলজিইডির প্রধান সড়ক প্লাবিত, দ্রুত ব্যবস্থা চায় এলাকাবাসী


হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের শ্যামপুর, তেমুনিয়া ও বিশ্বরোড এলাকার এলজিইডি’র প্রধান সড়কগুলো অতিবৃষ্টির কারণে প্লাবিত হয়েছে। পাহাড়ি ঢলের পানিতে ডুবে আছে ট্রান্সকম কোম্পানির মূল সড়ক ও তেমুনিয়া বিশ্বরোড থেকে চুনারুঘাটমুখী সড়কটি। জানা গেছে, ভারতের সীমান্তবর্তী পাহাড়ি এলাকা থেকে নেমে আসা পানির প্রবল তোড়েই এ অবস্থা সৃষ্টি হয়েছে।

এছাড়াও আন্দিউড়া ইউনিয়নের কয়েকটি এলাকা ও শাহজাহানপুর ইউনিয়নের নাজিরপুর এলাকাও পানির নিচে চলে গেছে।

স্থানীয়দের অভিযোগ, হাইওয়ে রোডের নতুন নির্মাণকাজে অপরিকল্পিতভাবে মাটি ও বালি ফেলা হয়েছে, যার ফলে প্রাকৃতিক পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। তারা আশঙ্কা করছেন, দ্রুত ব্যবস্থা না নিলে নাজিরপুর, তেমুনিয়া, শ্যামপুর, বিশ্বরোডসহ আশপাশের জনবসতিপূর্ণ এলাকাগুলো মারাত্মক ঝুঁকির মুখে পড়বে।

এই পরিস্থিতিতে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা।

এ বিষয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বিষয়টি আমাদের নজরে এসেছে। দ্রুত সংশ্লিষ্ট দপ্তরকে জানিয়ে পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। জনগণের দুর্ভোগ লাঘবে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে।

আজকে সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর