২৪ ঘণ্টায় সিলেটে ৪০৫ মিলিমিটার বৃষ্টিপাত
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:০৫ AM

২৪ ঘণ্টায় সিলেটে ৪০৫ মিলিমিটার বৃষ্টিপাত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১/০৬/২০২৫ ০৪:৩২:১১ AM

২৪ ঘণ্টায় সিলেটে ৪০৫ মিলিমিটার বৃষ্টিপাত


কয়েকদিন ধরে দেশজুড়েই বৃষ্টি ঝরছে। এ ছাড়া কোথাও কোথাও ভারি বর্ষণও হচ্ছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় দেশের সবচেয়ে বেশি বৃষ্টি ঝরেছে সিলেটে। এই জেলায় ৪০৫ মিলিমিটার বৃষ্টিপাতে বিভিন্ন সড়ক তলিয়ে গেছে।

কোথাও কোথাও দোকানপাট ও বাড়ি-ঘরেও পানি ঢুকে পড়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে বাসিন্দাদের। 

রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট ছাড়াও ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে চার জেলায়। এর মধ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১০৩ মিলিমিটার বৃষ্টি ঝরেছে। এ ছাড়া অন্যত্র কমবেশি বৃষ্টি ঝরেছে।

এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দেশের সব বিভাগে বজ্রসহ বৃষ্টি ঝরবে। সেই সঙ্গে কোথাও কোথাও ভারি বর্ষণের শঙ্কা রয়েছে। 

আজকে সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর