নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল ডেঙ্গু বিষয়ক জনসচেতনতামূলক র‌্যালি
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:০৬ PM

নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল ডেঙ্গু বিষয়ক জনসচেতনতামূলক র‌্যালি

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০৬/০৬/২০২৬ ০৫:০২:৫৮ PM

নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল ডেঙ্গু বিষয়ক জনসচেতনতামূলক র‌্যালি


নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে ডেঙ্গু বিষয়ক জনসচেতনতামূলক র‌্যালি অনুষ্টিত হয়েছে। শনিবার সকালে র‌্যালিটি হাসপাতাল প্রাঙ্গন থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে নর্থ ইষ্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ নাজমুল ইসলাম, উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ এ.এফ.এম নাজমুল ইসলামসহ হাসপাতালের সহকারী পরিচালক, বিভিন্ন বিভাগের চিকিৎসক, শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ অংশগ্রহণ করেন র‌্যালি শেষে সংক্ষিপ্ত সভায় বক্তারা বলেন, ডেঙ্গু একটি মশাবাহিত ভাইরাসজনিত রোগ। যা এডিস মশার মাধ্যমে ছড়ায়। বর্ষাকালে এই রোগের প্রকোপ বৃদ্ধি পায়। সঠিক সময়ে শনাক্তকরণ, চিকিৎসা ও প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ না করলে এটি জটিল আকার ধারণ করতে পারে।

বক্তারা বলেন, ডেঙ্গু জ্বরের সাধারণ লক্ষণসমূহ হলো  হঠাৎ করে উচ্চ জ্বর, তীব্র মাথাব্যথা, চোখের পেছনে ব্যাথা,শরীর ও গিঁটে ব্যথা, বমি বমি ভাব বা বমি, শরীরে লালচে ও অতিরিক্ত দুর্বলতা। এছাড়া ঝুঁকিপূর্ণ লক্ষণসমূহ হলো তীব্র পেট ব্যথা, বারবার বমি হওয়া, নাক বা মাড়ি দিয়ে রক্ত পড়া, শ্বাসকষ্ট, অস্বাভাবিক দুর্বলতা বা অস্থিরতা, প্রস্রাব কমে যাওয়া ইত্যাদি।  এই লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতালে নেয়ার পরামর্শ দেন বক্তারা। এছাড়া ডেঙ্গু রোগের চিকিৎসার ক্ষেত্রে পর্যাপ্ত পানি ও তরল খাবার গ্রহণ করতে হবে, পূর্ণ বিশ্রামে থাকতে হবে, জ্বর কমানোর জন্য শুধু প্যারাসিটামল ব্যবহার করা যাবে, রক্ত পরীক্ষা নিয়মিত করতে হবে (রক্তের কণিকা ও প্লেটলেট) এবং প্রয়োজনে হাসপাতালে ভর্তি করতে হবে বলে মন্তব্য করেন বক্তারা। একইসাথে ডেঙাগ হলে অ্যাসপিরিন বা ব্যথানাশক ওষুধ সেবন, নিজে নিজে ওষুধ পরিবর্তন করা, পানি কম পান করা এগুলো এড়িয়ে চলতে হবে। বিজ্ঞপ্তি

আজকের সিলেট/এপি/বিজ্ঞপ্তি

সিলেটজুড়ে


মহানগর