বালাগঞ্জবাসীকে দিনা রহমানের ঈদ শুভেচ্ছা
সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:৩৯ PM

বালাগঞ্জবাসীকে দিনা রহমানের ঈদ শুভেচ্ছা

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২৫/০৫/২০২৬ ০৫:৪৯:০৩ PM

বালাগঞ্জবাসীকে দিনা রহমানের ঈদ শুভেচ্ছা


বালাগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণ সহ সিলেটবাসকে পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সহ মহিলা বিষয়ক সম্পাদক ও সিলেট জেলা মহিলা দলের দপ্তর সম্পাদক সুলতানা রহমান দিনা।

গণমাধ্যম পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদ উল আযহা আমাদের ত্যাগ ও তিতিক্ষার শিক্ষা দেয়। তাই আসুন আমরা ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে যার যার অবস্থান থেকে দেশ ও জাতির কল্যাণে কাজ করি। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে নবদিগন্তের সূচনা হয়েছে। বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব গ্রহনের পর প্রতিনিয়তই দেশ অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে। তাই দেশের একজন নাগরিক হিসেবে বাংলার রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটি সুখি, সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গঠনের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করি।

তিনি বলেন, শতবছরের ঐতিহাসিক জনপদ এই বালাগঞ্জ। বালাগঞ্জের নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতি রয়েছে। প্রাচীনকালে বাণিজ্যিক কেন্দস্থল ছিল এটি। কিন্তু বিগত ১৭ বছর এই উপজেলায় উন্নয়নের ছুঁয়া লাগেনি, এই উপজেলাটি অবহেলিতই রয়েগেছে। মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে বিএনপি যেহেতু রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, সেহেতু এবার এই বঞ্চিত  উপজেলার উন্নয়ন হবে ইনশাআল্লাহ। পবিত্র ঈদ উল আযহা উপলক্ষ্যে বঞ্চিত বালাগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণ সহ সিলেটবাসীকে শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর