বাংলাদেশ যুব ঐক্য পরিষদ,জৈন্তাপুর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৩:৪৮ AM

বাংলাদেশ যুব ঐক্য পরিষদ,জৈন্তাপুর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৫/০৬/২০২৬ ০২:০২:৪০ AM

বাংলাদেশ যুব ঐক্য পরিষদ,জৈন্তাপুর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন


বাংলাদেশ যুব ঐক্য পরিষদ জৈন্তাপুর উপজেলা শাখার  ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

সম্মেলনে পলাশ দাস কে সভাপতি অর্জুন বিশ্বাস কে সাধারণ সম্পাদক ও বলাই দাস কে সাংগঠনিক সম্পাদক, ষষ্ঠী প্রসাদ,টিটুল দেব,সুভাষ বিশ্বাস,চপল দাস কে সহ সভাপতি, রুবেল দাস কে সহ সাংগঠনিক সম্পাদক মনোনীত  করে আংশিক কমিটি ঘোষণা করা হয়।ত্রিবার্ষিক সম্মেলনে সংগঠনের সভাপতি প্রনত কা ন্ত দেব  এর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক অর্জুন বিশ্বাস এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা যাদবময় বিশ্বাস,

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা যুব ঐক্য পরিষদের আহবায়ক বিদ্যুৎ কান্তি সেন, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা যুব ঐক্য পরিষদের সদস্য সচিব রজত কান্তি চক্রবর্তী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা  হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য সুনীল দেবনাথ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলার পূজা উদযাপন পরিষদ এর ভারপ্রাপ্ত সভাপতি নিবারণ চন্দ্র দাস,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পূজা উদযাপন পরিষদ এর সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র দেব, সহ সভাপতি নান্টু ধর,কোষাধ্যক্ষ শ্যামল দাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সিলেট জেলা যুব ঐক্য পরিষদের সদস্য সুমন দেব।সিলেট জেলা ছাত্র ঐক্য পরিষদের সদস্য সচিব মিথিল পাল পান্ত, সদস্য  কেশব সিংহ, সুবাস দাস বাবলু, নিত্যলাল বিশ্বাস, সজল বিশ্বাস, রাজেশ দাস, বিশ্বজিত দাস, চৈতন্য বিশ্বাস,ভক্ত দাস,  বীর মুক্তি যোদ্ধা সুবল বিশ্বাস, জীবন কৃষ্ণ দাস,সুজিত দেবনাথ, পলাশ দাস,বলাই দাস,কিরন বিশ্বাস প্রমুখ।ত্রি বার্ষিক সম্মেলন জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের শ্রী শ্রী শিব মন্দির মহাদেব বাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

নেতৃবৃন্দ আগামী ১৫ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে সিলেট জেলা শাখার বরাবরে পাঠানোর নির্দেশ প্রদান করা হয়।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর