মে মাসে সিলেটের সড়কে ৫১ জনের প্রাণহানি
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:০৩ PM

নিসচার প্রতিবেদন

মে মাসে সিলেটের সড়কে ৫১ জনের প্রাণহানি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৬/০৬/২০২৬ ০৪:৫৯:৪৯ PM

মে মাসে সিলেটের সড়কে ৫১ জনের প্রাণহানি


চলতি বছরে সিলেট বিভাগে এক মাসে সড়ক দুর্ঘটনায় সর্বোচ্চ প্রানহানির ঘটনা ঘটেছে মে মাসে।

সিলেট বিভাগে মে মাসে সড়ক দুর্ঘটনায় ৫১ জনের প্রানহানি হয়েছে।

এরমধ্যে ২০ জনই মোটরসাইকেল চালক ও আরোহী। বিভাগে সবচেয়ে বেশি প্রানহানি ঘটেছে সিলেট জেলায় এবং কম সংঘটিত হয়েছে মৌলভীবাজার জেলায়।

মে মাসে সিলেট বিভাগে ৪২টি সড়ক দুর্ঘটনায় ৫১ জন নিহত এবং ৬৫ জন আহত হয়েছেন। এরমধ্যে ঈদ যাত্রায় ৯টি সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত হয়েছেন।

প্রতিবেদনে মে মাসের সড়ক দুর্ঘটনায় এতো প্রানহানি প্রধান কারন হিসাবে, চালকদের মধ্যে প্রতিযোগিতা ও বেপরোয়াভাবে গাড়ি চালানোর প্রবনতা, নিয়ম না মেনে ওভারটেকিং করা, মোটরসাইকেলচালক ও আরোহীদের মানসম্মত হেলমেট ব্যবহার না করা, পথচারীদের মধ্যে সচেতনতার অভাব ও সড়কে নির্মান ত্রুটিকে উল্লেখ করা হয়।

শনিবার নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি এ প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রকাশিত প্রতিবেদনে মে মাসে সিলেট বিভাগে ৪২টি সড়ক দুর্ঘটনায় ৫১ জন নিহত ও ৬৫ জন আহত হয়েছেন বলে উল্লেখ করা হয়। তন্মধ্যে সিলেট জেলায় ১৭টি সড়ক দুর্ঘটনায় ২১ জন নিহত ও ৪০ জন আহত হন। সুনামগঞ্জ জেলায় ১৩টি সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত ও ২০ জন আহত হন। মৌলভীবাজার জেলায় পাঁচ সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত ও দুইজন আহত হয়েছেন ও হবিগঞ্জ জেলায় সাত সড়ক দুর্ঘটনায় নয়জন নিহত ও তিনজন আহত হন।

নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব ও সিলেট জেলার আহ্বায়ক জহিরুল ইসলাম মিশু গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জানান, পাঁচটি স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন পত্রিকার তথ্য, দুটি জাতীয় দৈনিক পত্রিকার তথ্য, অনুমেয় অনুজ্জ বা অপ্রকাশিত ঘটনা ও নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে নিসচা বিভাগীয় কমিটি এ প্রতিবেদন তৈরি করেছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, মে মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহতের মধ্যে ১৯ সড়ক দুর্ঘটনায় ২০ জন মোটরসাইকেল চালক ও আরোহী, ছয়টি সড়ক দুর্ঘটনায় ১১জন সিএনজি ও টমটমচালক ও আরোহী, ১৮টি সড়ক দুর্ঘটনায় ১৮ জন চালক ও নয়টি সড়ক দুর্ঘটনায় নয়জন পথচারী নিহত হয়েছেন।

এ ছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে সাত দুর্ঘটনায় সাতজন, মুখোমুখি সংঘর্ষে ১৪টি দুর্ঘটনায় ১০ জন,গাছ ও বৈদ্যুতিক খুঁটির সাথে আঘাতে তিন দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া মে মাসে নিহত ৫১ জনের মধ্যে ৩৯ পুরুষ, ছয় নারী ও ছয় শিশু রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এপ্রিল মাসে সিলেট বিভাগে ১৯টি সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত ও ৫৮ জন আহত হন।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর