খানুয়া ঐক্য পরিষদের ১ম বর্ষপূর্তি ও হিফ্জ সমাপনী ছাত্রদের সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত
রবিবার, ৩১ মে ২০২৬, ১২:৫২ AM

খানুয়া ঐক্য পরিষদের ১ম বর্ষপূর্তি ও হিফ্জ সমাপনী ছাত্রদের সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশিত: ৩১/০৫/২০২৬ ১২:০১:৪৩ AM

খানুয়া ঐক্য পরিষদের ১ম বর্ষপূর্তি ও হিফ্জ সমাপনী ছাত্রদের সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত


দক্ষিণ সুরমা উপজেলায় খানুয়া ঐক্য পরিষদের উদ্যোগে ১ম বর্ষপূর্তি ও হিফ্জ সমাপনী ছাত্রদের সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধ্যায় আয়োজিত এ অনুষ্ঠানে খানুয়া ঐক্য পরিষদের সভাপতি আব্দুর রউফ বাবুলের সভাপতিত্বে এবং সাইকুর রহমান চৌধুরীর সঞ্চালনায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত লে: কর্নেল আরিফ উদ্দিন মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফ উজ্জামান এবং ১নং মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন খান।

প্রধান অতিথির বক্তব্যে অবসরপ্রাপ্ত লে: কর্নেল আরিফ উদ্দিন মাহমুদ বলেন, একটি আদর্শ সমাজ গঠনে ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধের বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা পবিত্র কুরআনের হিফ্জ সম্পন্ন করেছে, তারা শুধু নিজেদের নয়, পরিবার ও সমাজের জন্যও গর্বের বিষয়। তাদের এই অর্জন ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

তিনি আরও বলেন, খানুয়া ঐক্য পরিষদ প্রতিষ্ঠার এক বছরে সামাজিক সম্প্রীতি, মানবিক কার্যক্রম ও শিক্ষার প্রসারে যে ভূমিকা রেখেছে, তা প্রশংসার দাবিদার। সমাজের উন্নয়ন ও ঐক্য প্রতিষ্ঠায় এ ধরনের সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত হওয়া প্রয়োজন।

এসময় স্বাগত বক্তব্য রাখেন মালিকুল ইসলাম সুফি।

অনুষ্ঠানে বক্তারা হিফ্জ সমাপনী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং নৈতিক ও ধর্মীয় শিক্ষায় সমৃদ্ধ একটি সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

পরে হিফ্জ সমাপনী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, অভিভাবক, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর