কন্যা সন্তানের মা হলেন বুবলী, বাবা কে?
শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:৩০ PM

কন্যা সন্তানের মা হলেন বুবলী, বাবা কে?

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৬/০৬/২০২৬ ০৮:২২:৪৭ AM

কন্যা সন্তানের মা হলেন বুবলী, বাবা কে?


ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা শাকিব খান ও শবনম বুবলী আবারও বাবা-মা হয়েছেন। সামাজিক মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে এমন দাবি করেছেন অভিনেত্রী বুবলী। একই সঙ্গে, পোস্টে কন্যা সন্তান ‘শার্লিন খান’-এর আগমনের খবরটি নিশ্চিত করেছেন তিনি।

পোস্টে জানানো হয়, ১১ মে, ২০২৬ তারিখে তার কন্যা সন্তানের জন্ম হয়।

পোস্টে বুবলী লিখেছেন, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যা সন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। বুবলী এই পোস্টে চিত্রনায়ক শাকিব খানকে ট্যাগ করেছেন। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত শাকিব খানের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে কন্যা সন্তানের আগমন ঘিরে পোস্টে ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাদের অভিনন্দন ও ভালোবাসা জানাচ্ছেন। নতুন অতিথির জন্য অভিনেত্রী সবার কাছে দোয়া চেয়েছেন।

প্রসঙ্গত, দিন পাঁচেক আগে আলোচিত ফ্যাশন ইনফ্লুয়েনসার এডলফ খান চিত্রনায়িকা শবনম বুবলীকে নিয়ে একটি পোস্ট করেন সামাজিক মাধ্যমে। এরপর থেকে নেটিজেনদের মাঝে চাউর হয় বুবলীর মা হওয়ার গুঞ্জন। এ পোস্ট ঘিরেই নানা জল্পনা তৈরি হলেও দেশের মূলধারার গণমাধ্যমে বিষয়টি নিয়ে তেমন কোনো সংবাদ প্রকাশিত হয়নি। তবে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারসহ আরও কিছু সংবাদ মাধ্যম সরাসরি শাকিব খানের ‘বাবা হওয়া’ নিয়ে সংবাদ প্রকাশ করে।

তবে, উভয় সংবাদমাধ্যমই শাকিব খান ও শবনম বুবলীর সঙ্গে এই গুঞ্জনের বিষয়ে বিস্তারিত জানতে চেয়ে যোগাযোগ করলেও সাড়া পায়নি। এরপর আজ শুক্রবার সামাজিক মাধ্যমে নিজেই কন্যা সন্তানের বিষয়টি জানান চিত্রনায়িকা বুবলী।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর