সিলেটে হামের উপসর্গ নিয়ে ৯ মাস বয়সি শিশুর মৃত্যু
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:১০ PM

সিলেটে হামের উপসর্গ নিয়ে ৯ মাস বয়সি শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৬/০৬/২০২৬ ০৭:৩০:২১ PM

সিলেটে হামের উপসর্গ নিয়ে ৯ মাস বয়সি শিশুর মৃত্যু


সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে ৯ মাস বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত সালেহ আহমেদ কানাইঘাট উপজেলার আবুল কালামের ছেলে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৫ জনে।

শুক্রবার সকাল থেকে শনিবার সকালের মধ্যে জালালাবাদ রাগীব-রাবেয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায় বলে সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম জানিয়েছেন।

স্বাস্থ্য বিভাগের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয়ের প্রতিবেদনে জানানো হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৩১৫ জন চিকিৎসাধীন ছিলেন। একই সময় হাম সন্দেহে আরও ৭৭ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে ১৬৫ জনের শরীরে ল্যাবরেটরি পরীক্ষায় হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে স্বাস্থ্য বিভাগ।

সিলেটে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৬১ জনের মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হামে চারজনের মৃত্যু হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর