শান্তিপূর্ণ পরিবেশে বিশ্বনাথ উপজেলায় শ্রীশ্রী সরস্বতী পূজা সম্পন্ন
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:৪৭ AM

শান্তিপূর্ণ পরিবেশে বিশ্বনাথ উপজেলায় শ্রীশ্রী সরস্বতী পূজা সম্পন্ন

বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০২/২০২৫ ০৮:০৮:২৮ AM

শান্তিপূর্ণ পরিবেশে বিশ্বনাথ উপজেলায় শ্রীশ্রী সরস্বতী পূজা সম্পন্ন


বিশ্বনাথ উপজেলায় ধর্মীয় ভাবগাম্বীর্যে ও নানান আয়োজনের মধ্য দিয়ে ১৮টি মন্ডপে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বিদ্যার দেবী শ্রীশ্রী সরস্বতী’র পূজা অর্চনা। প্রশাসন ও সুধীমহলের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত এই পূজায় অংশগ্রহণ করেন উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ একাধিক ধর্মীয় সংগঠন ও পরিবার।

সোমবার সকাল থেকে ছিল বিপুল মানুষের সমাগম। বিপুল উৎসাহ-উদ্দিপনার সাথে বিভিন্ন বয়সের মানুষ দল বেঁধে ছুটে চলেন এক মন্ডপ থেকে আরেক মন্ডপে।

বিশ্বনাথ পৌর শহরসহ উপজেলার বিভিন্ন এলাকায় উৎসবের আমেজ ছিল। বিশেষত, স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা শ্রীশ্রী সরস্বতী পূজা আয়োজনের মূল কেন্দ্রবিন্দুতে ছিলেন। শিক্ষার্থীদের উদ্যোগেই অধিকাংশ মন্ডপে পূজা অনুষ্ঠিত হয়।

বসন্তের আগমনে দেবী বন্দনায় সনাতন ধর্মালম্বীদের মধ্যে আনন্দের বার্তা পৌঁছায়। পূজার দিন শাড়ি ও পাঞ্জাবীতে সাদা-হলুদের সমন্বয়ে সাজানো ছিলো অনেকেই।

বিশ্বনাথ পৌর শহরে ১২টি মন্ডপে বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটে। সকালের পর থেকে উৎসাহী জনতা দলবেঁধে এক মন্ডপ থেকে অন্য মন্ডপে ছুটে চলেন।

শ্রীশ্রী সরস্বতী দেবীর পূজা মন্ডপগুলো পরিদর্শন করেন উপজেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়, থানার অফিসার ইন-চার্জ (ওসি) রুবেল মিয়া, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, সাবেক প্রধান শিক্ষক নবেন্দু জ্যোতি দেব, জেলা পূজা উদযাপন পরিষদের কার্যনির্বাহী সদস্য নিশি কান্ত পাল, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর দাশ শংকু, উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিভাংশু গুন বিভু, উপজেলা জন্মাষ্ঠমী উদযাপন পরিষদের সভাপতি নেপাল কুমার দেব, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি আশিক আলী, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু প্রমুখ।

আজকের সিলেট/প্রতিনিধি/এপি

সিলেটজুড়ে


মহানগর