ধর্মপাশায় ফসলরক্ষা বাঁধের প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক ড. ইলিয়াস মিয়া
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:৩৮ AM

ধর্মপাশায় ফসলরক্ষা বাঁধের প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক ড. ইলিয়াস মিয়া

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০২/২০২৫ ০৮:০৩:৩১ AM

ধর্মপাশায় ফসলরক্ষা বাঁধের প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক ড. ইলিয়াস মিয়া

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার চন্দ্র সোনার থাল,ধানকুনিয়া , সোনামড়ল ও  জয়ধনা হাওরের ফসলরক্ষা বাঁধের বিভিন্ন  প্রকল্প কাজ পরিদর্শন করেছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক  ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।

সোমবার সকাল সাড়ে ১১টা থেকে ওইদিন  বিকেল তিনটা পর্যন্ত তিনি এসব প্রকল্প কাজ পরিদর্শন করেন।

এসময় তিনি নির্ধারিত সময়ের মধ্যেই বাঁধের কাজ সম্পন্ন করা ও নীতিমালা মেনে কাজ জন্য সংশ্লিষ্ট পিআইসি কে নির্দেশ দেন। এ সময় সেখানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার,ধর্মপাশার ইউএনও জনি রায়, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম প্রমুখ।

আজকের সিলেট/প্রতিনিধি/এপি

সিলেটজুড়ে

মহানগর