মাধবপুরে যৌথবাহিনী অভিযানে পাঁচ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:৩৭ AM

মাধবপুরে যৌথবাহিনী অভিযানে পাঁচ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০২/২০২৫ ০৭:৫৯:৫১ AM

মাধবপুরে যৌথবাহিনী অভিযানে পাঁচ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


মাধবপুরে শাহাজীবাজার বিদ্যুৎ উপকেন্দ্র আর্মি ক্যাম্পের আওতাধীন তাজপুর এলাকায় যৌথবাহিনী অভিযান চালিয়ে পাঁচ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাকৃতরা হলেন- উপজেলার রিয়াজনগরের শামসুল হক উজ্জ্বল (৩৫), একই উপজেলার তাজপুর গ্রামের মারাজ (২৫), ফতেপুর গ্রামের ওলি মিয়া (৩০), রিয়াজনগর গ্রামের আরশ আলি (৪০) ও ফতেপুর গ্রামের কামাল (৪০)।

সোমবার সকালে হবিগঞ্জ বিচারিত আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুলাহ আল মামুন জানান, রবিবার রাত ১০টার দিকে যৌথবাহিনী বাঘাসুরা ইউনিয়নের তাজপুর গ্রামে মাদকের আস্তানায় অভিযান চালিয়ে মাদক ও মাদকসেবনের বিভিন্ন উপকরণ সহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাধবপুর থানায় নিয়মিত মামলা শেষে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

অভিযানের সময় যৌথবাহিনী তাদের কাছ থেকে নগদ ১৫৬০ টাকা, জাল নোট, ১৪ পিস ইয়াবা, ২০০ গ্রাম গাজা, মোবাইল ফোন, ছোরাসহ মাদক সেবনের বিভিন্ন উপকরণ জব্দ করা হয়।

আজকের সিলেট/প্রতিনিধি/এপি

সিলেটজুড়ে


মহানগর