নিজের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ ও অপপ্রচারকারীকে গ্রেফতার দাবী
সোমবার, ০৮ জুন ২০২৬, ১১:০১ PM

ওসমানীনগরের লাকি বেগমের সংবাদ সম্মেলন

নিজের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ ও অপপ্রচারকারীকে গ্রেফতার দাবী

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০৮/০৬/২০২৬ ০৬:২৮:৪৭ PM

নিজের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ ও অপপ্রচারকারীকে গ্রেফতার দাবী


নিজের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে মিথ্যা, মানহানিকর তথ্য প্রচার করে সামাজিক মর্যাদা ক্ষুন্ন করার চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন সিলেটের ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের কুজগীপুর গ্রামের গৌছ মিয়ার মেয়ে লাকি বেগম। একই ভাবে তিনি অপপ্রচারকারীকে গ্রেফতার করে আইনের আওতায় আনারও দাবী জানান। 

সোমবার বিকেল সাড়ে তিনটায় সিলেট অনলাইন প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন সিলেট নগরীর ধোপাদিঘীরপাড় এলাকার বাসিন্দা শামীম খানের পুত্র শাহাদাত খান তার বিরুদ্ধে বিভিন্ন ভাবে অপপ্রচার চালাচ্ছেন। অপপ্রচারের কারণে তিনি সামাজিক, মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। শুধু তাই নয় এসব ঘটনার প্রতিকার এবং ন্যায়বিচার পাওয়ার লক্ষ্যে তিনি সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করেও কোনো প্রতিকার পাননি বলেও সংবাদ সম্মেলনে দাবী করেন।

তিনি বলেন, সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫-এর ধারা ২৫(১) (২) ও ২৭ অনুযায়ী মামলা দায়েরের পাশাপাশি ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ধারা ১৫৪ অনুসারে গত ১২ এপ্রিল ওসমানীনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ধারা ৭/৯(৪) (খ)/৩০ অনুযায়ী একটি অভিযোগ দায়ের করেন। বিষয়গুলো আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদ সম্মেলনে লাকি বেগম বলেন, ‘মামলা দায়ের করা হলেও প্রশাসন আসামীকে গ্রেফতার করছে না। উল্টো আসামী পলাতক থাকা অবস্থায় বিভিন্ন অপকর্ম, অনলাইন হয়রানি এবং বিভ্রান্তিমূলক প্রচারণা চালিয়ে যাচ্ছে।’

তিনি অভিযোগ করেন, ‘অভিযুক্ত শাহাদাত খানের বিরুদ্ধে বিভিন্ন প্রতারণামূলক কর্মকান্ড এবং কথিত হানিট্র্যাপ চক্রের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগও বিভিন্ন মহলে আলোচিত হয়েছে।’ তিনি বলেন, ‘এসব অভিযোগের সত্যতা যাচাই এবং প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য নিরপেক্ষ ও পেশাদার তদন্ত অত্যন্ত জরুরি। কারণ কোনো অভিযোগ সত্য হলে তার বিচার হওয়া যেমন প্রয়োজন, তেমনি অভিযোগ মিথ্যা হলে সেটিও স্পষ্ট হওয়া দরকার।’

লাকি বেগম বলেন, ‘একজন সাধারণ নারী ও বিচারপ্রার্থী নাগরিক হিসেবে জানতে চাই একাধিক অভিযোগ ও মামলা থাকা সত্ত্বেও অভিযুক্তকে এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি কেন? দীর্ঘদিন পলাতক থাকার পরও তার অবস্থান শনাক্ত করা যাচ্ছে না কেন? নাকি অন্য কোনো কারণে তার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিলম্ব হচ্ছে?’

তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, বাংলাদেশের সংবিধান ও প্রচলিত আইন সকল নাগরিককে সমান অধিকার এবং ন্যায় বিচার পাওয়ার নিশ্চয়তা প্রদান করেছে। সেখানে কোনো ব্যক্তি, গোষ্ঠী বা প্রভাবশালী মহল আইনের ঊর্ধ্বে হতে পারে না। একজন সাধারণ নাগরিক হিসেবে আমি কেবল আইনের যথাযথ প্রয়োগ এবং ন্যায় বিচার প্রত্যাশা করি।’

তিনি ন্যায় বিচারের স্বার্থে অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত হোক এবং আইনের আলোকে প্রকৃত সত্য উদঘাটনের জন্য  সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিচার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। তিনি বলেন, ‘আমি আইন ও বিচার ব্যবস্থার প্রতি পূর্ণ আস্থা রাখি। আমি বিশ্বাস করি, যথাযথ তদন্ত ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে সত্য উদঘাটিত হবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। একই সঙ্গে আমি আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে বিচারপ্রার্থীদের আস্থা আরও সুদৃঢ় করবেন।’
সংবাদ সম্মেলনে অভিযোগকারীর সঙ্গে তাঁর মা সুনাবান বিবি উপস্থিত ছিলেন।

অভিযোগকারী লাকি বেগমের ফোন নং ০১৬০৪২৫০৩৪৮

আজকের সিলেট/এপি/বিজ্ঞপ্তি

সিলেটজুড়ে


মহানগর