আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১২:০৯ AM

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০৬/২০২৬ ০৬:৫২:১২ PM

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার


হবিগঞ্জের আজমিরীগঞ্জে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের হবিগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার ইমনকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার ভোরে আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নে ইমনের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।​

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজমিরীগঞ্জ থানা পুলিশের একটি দল কাকাইলছেও এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় নিজ বাড়ি থেকে শাহরিয়ার ইমনকে গ্রেপ্তার করা হয়।

আজমিরীগঞ্জ থানার ওসি মো. আকবর হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আজমিরীগঞ্জ থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজ সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। 

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর