হাম উপসর্গে সিলেটে আরও এক শিশুর প্রাণহানি, মৃত্যু বেড়ে ৬৬
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৮:৩৭ PM

হাম উপসর্গে সিলেটে আরও এক শিশুর প্রাণহানি, মৃত্যু বেড়ে ৬৬

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮/০৬/২০২৬ ০৫:৩৮:৩০ PM

হাম উপসর্গে সিলেটে আরও এক শিশুর প্রাণহানি, মৃত্যু বেড়ে ৬৬


সিলেটে হাম উপস্বর্গে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে হাম উপসর্গে মোট ৬৬ শিশুর মৃত্যু হয়েছে।

মারা যাওয়া এক বছর ৫ মাসের শিশু খাদিজা হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুড়া ইউনিয়নের শাহপুর হরিতলা গ্রামের সোহাগ মিয়ার মেয়ে। শিশুটি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের দৈনন্দিন প্রতিবেদনের তথ্যমতে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে হাম আক্রান্ত সন্দেহে মোট ৬৬ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া শেষ ২৪ ঘণ্টায় ল্যাব টেস্টে আরও ৩ জনের হাম নিশ্চিত হওয়া গেছে।

এই সময়ে বিভাগে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৫৫ জন। বর্তমানে  ভর্তিকৃত রোগী ২৭০ জন।

এরমধ্যে শহীদ সামসুদ্দিন আহমদ হাসপাতালে ৭৬ জন, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৯৮ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩৬ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৪ জন এবং হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১২ জন ভর্তি হয়েছেন। বাকিরা অন্যান্য বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, গত ১ জানুয়ারি থেকে অদ্যবদী ল্যাব টেস্টে ২৫৬ জনের হাম শনাক্ত হয়েছে। এরমধ্যে হবিগঞ্জে ২৩ জন হাম ও ২ জন রুবেলা আক্রান্ত, মৌলভীবাজারে ১৬ জন, সিলেটে ৭৬ জন এবং সর্বাধিক সুনামগঞ্জে ১৪৪ জন।

শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের চিকিৎসকরা জানান, দীর্ঘদিনের টিকা ব্যবস্থাপনার দুর্বলতা, শিশুদের সময়মত টিকা না নেওয়া এবং দেরিতে হাসপাতালে আনার কারণেই এবার জটিলতায় হামে শিশু মৃত্যুর হার বেড়েছে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর