ওসমানী মেডিকেলে কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৫:৫২ PM

ওসমানী মেডিকেলে কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৭/০৬/২০২৬ ০১:০৪:০৪ PM

ওসমানী মেডিকেলে কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা


স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক ঘোষিত প্রজ্ঞাপন বাতিল ও চিকিৎকদের ৬ দফা দাবিতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। তবে আইসিইউ ও সিসিইউ সহ জরুরী সেবা সমূহ এই কর্মবিরতির আওতামুক্ত রয়েছে।

রোববার সকাল ১১ টা থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিওমেক প্রশাসনিক ভবনের পাশে অবস্থান নেয় আন্দোলনকারীরা। এরপর একটি বিক্ষোভ মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

ইন্টার্ন ডক্টরস এসোসিয়েশনের নেতৃবৃন্দ জানিয়েছেন, এই দাবি সমূহ অত্যন্ত ন্যায্য, এত কষ্ট ও দায়িত্বশীলতার সহিত কাজ করলেও নায্য দাবি কেন মানা হবে না। আন্দোলন চলাকালে সকল ধরনের জরুরি সেবা চালু রয়েছে। দ্রুততম সময়ের মধ্যে দাবি মান না হলে পরবর্তীতে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর