সিলেটের অন্যতম ভ্রমণসেবা প্রতিষ্ঠান স্কাই লিথ ট্রাভেল অ্যান্ড ট্যুর-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ জুন) বিকেল ৪টায় নগরীর জিন্দাবাজারস্থ ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং মলে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটির কার্যক্রমের শুভ সূচনা করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরুব্বি রফিকুল ইসলাম রফু।
এ সময় প্রধান অতিথি রফিকুল ইসলাম রফু বলেন, বর্তমান সময়ে ট্রাভেল ও ট্যুরিজম খাত দ্রুত সম্প্রসারিত হচ্ছে। সঠিক পরিকল্পনা, সততা ও উন্নত সেবার মাধ্যমে স্কাই লিথ ট্রাভেল অ্যান্ড ট্যুর অল্প সময়ের মধ্যেই গ্রাহকদের আস্থা অর্জন করবে বলে আমি বিশ্বাস করি। তরুণ উদ্যোক্তাদের এ ধরনের উদ্যোগ কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশিষ্ট সমাজসেবী জিয়াউর রহমান জিয়া বলেন, সিলেট পর্যটনের অপার সম্ভাবনাময় একটি অঞ্চল। এ খাতকে আরও সমৃদ্ধ করতে আধুনিক ও মানসম্মত ট্রাভেল সেবার বিকল্প নেই। স্কাই লিথ ট্রাভেল অ্যান্ড ট্যুর গ্রাহকদের বিশ্বস্ত ও নির্ভরযোগ্য সেবা প্রদান করবে বলে আমি আশাবাদী। প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সফলতা কামনা করছি।
আরাশ টেলিকম-এর স্বত্বাধিকারী জাহিদ হাসান তুহেল বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হলে গ্রাহকসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। স্কাই লিথ ট্রাভেল অ্যান্ড ট্যুর আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা এবং গ্রাহকবান্ধব কার্যক্রমের মাধ্যমে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে বলে আমি বিশ্বাস করি।
সবশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করা হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী জিয়াউর রহমান জিয়া, আরাশ টেলিকম-এর স্বত্বাধিকারী জাহিদ হাসান তুহেল, রুমেল আহমদ, মাহিন আহমদ, আশরাফ হোসেন, নাবিল আহমদ, তানভীর আহমেদ, তাশফিক আহমদ মোঃ সুমন আহমদ মোঃ রাফি আহমদ ও মোঃ রাহাদ আহমদ এবং প্রতিষ্ঠানটির পরিচালক রিয়াদ আহমদ ও মোজাহিদ আহমদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আজকের সিলেট/এপি









