দক্ষিণ সুরমা উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. সোহেল রানা সিলেট বিভাগের শ্রেষ্ঠ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন। প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ এ তিনি সিলেট বিভাগের শ্রেষ্ঠ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার নির্বাচিত হন।
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার আজবপুর গ্রামের কৃতি সন্তান মো. সোহেল রানা ২০১১ সালের ৮ মে সরকারি চাকরিতে যোগদান করেন।গেল বছরের ২০ আগস্ট তিনি দক্ষিণসুরমা উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে যোগদান করেন। কর্মজীবনে তিনি নিজ দপ্তর এবং অন্য দপ্তরে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করেন।
তার সহধর্মিণী এবং ছোট দুই বোন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।
সিলেটস্থ দোয়ারাবাজার সমিতির সহ সহসভাপতি মো. সোহেল রানা আগামী ৯ জুন জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। তিনি সকলের দোয়া কামনা করেছেন।
আজকের সিলেট/এপি









