হবিগঞ্জের কুখ্যাত ডাকাত সর্দার ও একাধিক মামলার আসামী আল আমিন (২৫) গ্রেফতার করেছে র্যাব-৯ সিপিসি শায়েস্তাগঞ্জ। ডাকাত আল আমিন সদর উপজেলার উচাইল গ্রামের নানু মিয়ার ছেলে।
রোববার রাতে মাধবপুর উপজেলার নোয়াপাড়া কাউছার নগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব মিডিয়া শাখার সহকারী পুলিশ সুপার মোঃ মশিউর রহমান সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন।
সোমবার বিকালে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে সহকারী পুলিশ সুপার জানান, ৫ আগস্টের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগ নিয়ে কতিপয় অসাধু লোক ডাকাতিসহ বিভিন্ন অপরাধ কার্যক্রম পরিচালনা করে। এই সুযোগে ডাকাত সর্দার আল আমিন বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড করে বেড়ায়।
আজকের সিলেট/প্রতিনিধি/এসটি
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি 








