জুলাই বিপ্লবে গোয়াইনঘাট উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র-আন্দোলনে ছাত্রদের উপর হামলাকালী ওয়ারেন্টভূক্ত আসামী আব্দুস শহিদ নামে এক ব্যক্তি কে গ্রেফতার করেছে জৈন্তাপুর থানা পুলিশ। আটকৃত আব্দুস শহিদ উপজেলার নিজপাট ইউনিয়নের গৌরীশংকর গ্রামের আছানুল্লাহর ছেলে।
২০২৪ সালের ৫ আগষ্ট গোয়াইনঘাট উপজেলায় পতিত স্বৈরাচার হাসিনা সরকারের বিরুদ্ধে মিছিল করে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা।
এসময় ছাত্র-জনতার উপর হামলা চালায় আওয়ামীলীগ নেতা-কর্মীসহ একদল আওয়ামী সন্ত্রাসীরা। এঘটনায় গোয়াইনঘাট থানায় দায়ের করা হয় একটি হত্যা মামলা। মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আব্দুস শহিদকে বৃহস্পতিবার ১২টায় জৈন্তাপুর মডেল থানা পুলিশ উপজেলা সদরের পূর্ব বাজার থেকে আটক করে।
সে গোয়াইনঘাটে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর হামলাকারীদের অর্থ জোগানদাতা ছিল। আব্দুস শহিদ ১নং নিজপাট ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি।সে জৈন্তাপুর সীমান্তের যাবতীয় চোরাচালানের লাইনম্যান হিসেবে কাজ করত। আব্দুস শহিদ চোরাচালানের লাইনম্যান ছাড়াও জৈন্তাপুর উপজেলার সর্বত্র লেপটিন শহিদ নামে পরিচিতি।
আজকের সিলেট/প্রতিনিধি/এপি
সংবাদদাতা 








