হবিগঞ্জের আ.লীগ নেতা ঢাকা বিমানবন্দর থেকে গ্রেপ্তার
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:০০ PM

হবিগঞ্জের আ.লীগ নেতা ঢাকা বিমানবন্দর থেকে গ্রেপ্তার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৭/০২/২০২৫ ০৬:৩৯:১৯ AM

হবিগঞ্জের আ.লীগ নেতা ঢাকা বিমানবন্দর থেকে গ্রেপ্তার


সৌদি আরব যাওয়ার সময় হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের নেতা মো. আমজাদ আলীকে (৭০) গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আমজাদ আলী সদর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এবং লস্করপুর ইউনিয়নের সুলতানশী গ্রামের মৃত আব্দুল মন্নাফের ছেলে।

বৃহস্পতিবার তাঁকে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করে ইমিগ্রেশন পুলিশ।

সদর মডেল থানার ওসি আলমগীর কবীর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমজাদ আলী ভোরে সৌদি আরব পালানোর জন্য বিমানবন্দরে গিয়েছিলেন। এ সময় সেখানে তাকে গ্রেপ্তার করা হয়।’

তিনি বলেন, ‘আমরা পুলিশের টিম পাঠিয়েছি তাকে নিয়ে আসার জন্য। আমজাদ আলী গত বছরের ২ আগস্ট হবিগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলা চালান বলে তদন্তে জানা গেছে। এ ঘটনায় আহত তাহির মিয়া গত ১৮ সেপ্টেম্বর সদর মডেল থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।’

পুলিশ ও স্থানীয়রা জানান, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে আমজাদ আলী এলাকায় ব্যাপক আধিপত্য বিস্তার করেন। গত ৫ আগস্ট সরকার পতনের পর তিনি আত্মগোপনে ছিলেন।

আজকে সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর