শেরপুর সেতু বন্ধ: সিলেট-ঢাকা মহাসড়কে বিকল্প পথ ব্যবহারের আহ্বান
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:০৬ PM

শেরপুর সেতু বন্ধ: সিলেট-ঢাকা মহাসড়কে বিকল্প পথ ব্যবহারের আহ্বান

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৭/০২/২০২৫ ০৫:৩৯:২৫ AM

শেরপুর সেতু বন্ধ: সিলেট-ঢাকা মহাসড়কে বিকল্প পথ ব্যবহারের আহ্বান


সিলেট-ঢাকা মহাসড়কের কুশিয়ারা নদীর উপর অবস্থিত শেরপুর সেতু ১০ ঘণ্টার জন্য বন্ধ থাকবে। এই সময় সেতুটিতে সংস্কার কাজ চলবে। সেতু বন্ধ থাকায় যাতায়াতের জন্য বিকল্প সড়ক ব্যবহার করতে আহ্বান জানিয়েছে সড়ক ও জনপথ অধিদফতর (সওজ)।

মৌলভীবাজার সওজ-এর নির্বাহী প্রকৌশলী মো. কায়সার হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

সওজ জানায়, আগামীকাল ২৮ ফেব্রুয়ারি (শুক্রবার) রাত ১১টা থেকে পরদিন ১ মার্চ (শনিবার) সকাল ৯টা পর্যন্ত শেরপুর সেতুতে যান চলাচল বন্ধ থাকবে।

প্রকল্প পরিচালক এ কে মোহাম্মদ ফজলুল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, জাতীয় মহাসড়ক (এন-২)-এর ১৮৬তম কিলোমিটারে অবস্থিত কুশিয়ারা নদীর ওপর শেরপুর সেতুর ক্ষতিগ্রস্ত ডেকস্লাব মেরামত করা হবে। এই সময় সেতুর উপর যানবাহন চলাচল সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে সিলেট-ঢাকা মহাসড়কের শায়েস্তাগঞ্জ-শেরপুর-সিলেট অংশের বিকল্প হিসেবে শায়েস্তাগঞ্জ-মিরপুর (বাহুবল)-শ্রীমঙ্গল-মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ-সিলেট রুট ব্যবহার করতে বলা হয়েছে।

এই রুটের শেরপুর (মৌলভীবাজার)-সিলেট অংশের জন্য শেরপুর (মৌলভীবাজার)-মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ-সিলেট বিকল্প রুট ব্যবহারের জন্য অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, শেরপুর সেতু বন্ধ থাকাকালীন ঢাকা-সিলেট-সুনামগঞ্জ রুটের সৈয়দপুর (নবীগঞ্জ)-শেরপুর-সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে চলাচলকারী যানবাহনকে সৈয়দপুর বাজার (নবীগঞ্জ)-রানীগঞ্জ-জগন্নাথপুর-সুনামগঞ্জ রুট ব্যবহার করতে হবে।

আজকে সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর