মাধবপুরে ৩৭টি মসজিদে ইফতার অনুদান বিতরণ
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:০৬ PM

মাধবপুরে ৩৭টি মসজিদে ইফতার অনুদান বিতরণ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০২/২০২৫ ০৪:১০:৪৯ AM

মাধবপুরে ৩৭টি মসজিদে ইফতার অনুদান বিতরণ


হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের সকল মসজিদে পবিত্র রমজান উপলক্ষে ইফতার অনুদান বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান এস এম আতাউল মোস্তফা সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা প্রশাসক ড. মো. ফরিদুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক প্রভাংশু সোম মহান, মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ বিন কাশেম এবং সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুল ইসলাম।

অন্যান্য অতিথিদের মধ্যে বিভিন্ন ওয়ার্ডের সদস্যবৃন্দ, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, সমাজের সম্মানিত ব্যক্তিবর্গ, এবং মসজিদ কমিটির সভাপতি ও সেক্রেটারি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নোয়াপাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও মহল্লার ৩৭টি মসজিদে ৫ হাজার টাকা করে ইফতার অনুদান বিতরণ করা হয়। এছাড়াও মসজিদের ইমাম ও কমিটির নেতৃবৃন্দের সাথে জন্ম ও মৃত্যু নিবন্ধনের গুরুত্ব এবং তা সঠিকভাবে করার বিষয়ে আলোচনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মো. ফরিদুর রহমান বলেন, সমাজে ধর্মীয় নেতৃবৃন্দের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ে আপনারা যথেষ্ট পজিটিভ ভূমিকা রাখতে পারেন।

আজকের সিলেট/প্রতিনিধি/এপি

সিলেটজুড়ে


মহানগর