ধর্মপাশায় ধর্ষণ ও ইভটিজিংয়ের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:২১ PM

ধর্মপাশায় ধর্ষণ ও ইভটিজিংয়ের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০২/২০২৫ ০৬:৪৯:০২ AM

ধর্মপাশায় ধর্ষণ ও ইভটিজিংয়ের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ


সারা দেশব্যাপী ধর্ষণ ও ইভিটিজিং বন্ধে এবং  জড়িতদের দ্রুত শাস্তি নিশ্চিত করার দাবিতে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেল সদরের বিজয় ২৪চত্ত্বরে বুধবার সকাল নয়টার দিকে  মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সচেতন নাগরিক নামের একটি সামাজিক সংগঠন এই মানববন্ধনের আয়োজন করে। সংগঠনটির সভাপতি অনিক মজুমদার এতে সভাপতিত্ব করেন। বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক মাশুক নূর, সাংগঠনিক সম্পাদক অপু মজুমদার, সহ সাংগঠনিক সম্পাদক,ইকবাল আহমেদ প্রমুখ। বক্তারা বলেন,ধর্ষণ ও ইভটিজিং সমাজের ভয়াবহ ব্যাধি।

দেশব্যাপী ধর্ষণ ও ইভটিজিংয়ের  ঘটনায় জড়িতদের দ্রুততম শাস্তি নিশ্চিত করতে হবে। মানববন্ধন শেষে ইউএনওর কাছে স্মারকলিপি দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায় বলেন,স্মারকলিপি পেয়েছি।বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হবে।

আজকের সিলেট/প্রতিনিধি/এপি

সিলেটজুড়ে


মহানগর