হবিগঞ্জ থেকে বন্দুক ও গুলি উদ্ধার
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:২১ PM

হবিগঞ্জ থেকে বন্দুক ও গুলি উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০২/২০২৫ ০৪:৪৪:৩২ AM

হবিগঞ্জ থেকে বন্দুক ও গুলি উদ্ধার


হবিগঞ্জে পরিত্যক্ত অবস্থায় একটি বন্দুক ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে যৌথবাহিনী। তবে এঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

বুধবার সকালে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ বাইপাস সড়কের পাইকপাড়া এলাকার একটি জঙ্গল থেকে এগুলো উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে পাইকপাড়া এলাকায় অভিযান চালায় যৌথবাহিনী। এ সময় একটি একনলা বন্দুক ও ১৪ রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি আলমগীর কবির জানান, উদ্ধারকৃত বন্দুক ও গুলি অবৈধ। কে বা কারা কী উদ্দেশ্যে এগুলো সেখানে রেখেছিল, সে বিষয়টি তদন্ত করা হচ্ছে।

আজকের সিলেট/প্রতিনিধি/এপি

সিলেটজুড়ে


মহানগর