জঙ্গলে মিলল নিখোঁজ বৃদ্ধের লা শ
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:১৩ PM

জঙ্গলে মিলল নিখোঁজ বৃদ্ধের লা শ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬/০২/২০২৫ ০২:৫০:১৫ AM

জঙ্গলে মিলল নিখোঁজ বৃদ্ধের লা শ


সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নে সমর আলী (৫৫) নামে নিখোঁজ এক বৃদ্ধের লাশ পাশের গ্রামের জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছে। তিনি মোগলগাঁও ইউনিয়নের ১নং ওয়ার্ডের লালখা গ্রামের বাসিন্দা। 

বুধবার সকাল ১১টায় একই ইউনিয়নের পীরেরগাঁও গ্রামের একটি জঙ্গলের ভেতর নিখোঁজ সমর আলীর লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে। এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিলেন সমর আলী।

স্থানীয়রা জানান, সমর আলীর পিঠের পেছন দিকে পোশাকজুড়ে রক্তের দাগ রয়েছে। তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছেন তারা। খবর পেয়ে জালালাবাদ থানার পুলিশ লাশ উদ্ধার করতে ঘটনাস্থলে যায়।

জালালাবাদ থানার ওসি হারুনুর রশিদ জানান, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর