সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে কোটি টাকার চোরাইপণ্য আটক
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৮:৪১ PM

সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে কোটি টাকার চোরাইপণ্য আটক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৪/০২/২০২৫ ০২:২৭:৩৭ AM

সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে কোটি টাকার চোরাইপণ্য আটক


সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে কোটি টাকারও বেশি মূল্যের চোরাইপণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার ও মঙ্গলবার ৪৮ বিজিবির দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, উৎমা, তামাবিল, ডিবিরহাওর, সোনালীচেলা, প্রতাপপুর, শ্রীপুর, বিছনাকান্দি, সংগ্রাম, লাফার্জ, কালাসাদেক, পান্থুমাই এবং সোনারহাট বিওপি কর্তৃক অভিযান চালায়।

অভিযানকালে বিপুল পরিমান ভারতীয় মহিষ, চিনি, সুপারি, কম্বল, বিড়ি, মদ বাংলাদেশ থেকে পাচারকালে রসুন, শিং মাছ এবং অবৈধভাবে মালামাল পরিবহনে ব্যবহৃত ডি-আই পিকআপ, মাহিন্দ্রা ট্রাক্টর এবং পাথর উত্তোলনে ব্যবহৃত নৌকা আটক করে।

আটককৃত মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ১৫ লাখ ৮৩ হাজার ৪শ' টাকা।

এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকে সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর