আইনশৃঙ্খলা, মাদক ও দুর্নীতি নিয়ন্ত্রণে মুক্তাদির, আরিফ ও জি কে গউস
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:২৩ PM

আইনশৃঙ্খলা, মাদক ও দুর্নীতি নিয়ন্ত্রণে মুক্তাদির, আরিফ ও জি কে গউস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭/০৮/২০২৬ ০৮:৪৪:৫১ PM

আইনশৃঙ্খলা, মাদক ও দুর্নীতি নিয়ন্ত্রণে মুক্তাদির, আরিফ ও জি কে গউস


সিলেট বিভাগের চার জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও দুর্নীতি নিয়ন্ত্রণ এবং সুশাসন নিশ্চিতসহ সার্বিক সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয়ের দায়িত্ব পেয়েছেন তিনজন মন্ত্রী ও জাতীয় সংসদের হুইপ। 

বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখা থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন করা হয়। প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষর করেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব নাসিমুল গনি। 

প্রজ্ঞাপন অনুযায়ী, সিলেট ও সুনামগঞ্জ জেলার দায়িত্ব দেওয়া হয়েছে জাতীয় সংসদের হুইপ মো. জি কে গউসকে। তিনি দুই জেলার সরকারি কার্যক্রম ও আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকি করবেন।

হবিগঞ্জ জেলার দায়িত্ব পেয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। আর মৌলভীবাজার জেলার দায়িত্ব দেওয়া হয়েছে প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরীকে।

সরকারের জারি করা প্রজ্ঞাপনে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী-প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপদের দায়িত্বের পরিধিও উল্লেখ করা হয়েছে। এর মধ্যে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ এবং গুরুতর অপরাধ দমনসহ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সমুন্নত রাখতে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার বিষয়টি রয়েছে।

পাশাপাশি সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিসহ বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের তদারকি এবং প্রয়োজনীয় পরামর্শ দেওয়াও তাঁদের দায়িত্বের মধ্যে রাখা হয়েছে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর