বৃষ্টি ভেজা মেহজাবীন
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:৩৮ PM

বৃষ্টি ভেজা মেহজাবীন

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১১/০৬/২০২৬ ১০:৩৫:০০ AM

বৃষ্টি ভেজা মেহজাবীন


দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। এবার বৃষ্টি ভেজা দুপুরে হঠাৎ করেই যেন হাজির হলেন কাব্যের ছোঁয়া নিয়ে। ফেসবুক পেজে একগুচ্ছ নতুন, বৃষ্টিভেজা ছবি আপলোড করেছেন তিনি, যা মুহূর্তেই নেটিজেনদের মুগ্ধ করেছে। ছবিগুলোর ক্যাপশনে এক মায়াবী আকুতি রেখে মেহজাবীন লেখেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো...’

প্রকাশিত ছবিগুলোতে মেহজাবীনকে মায়াবী অবতারে দেখা গেছে। পরনে ছিল গাঢ় বেগুনি রঙের ওপর প্রিন্ট করা এক সুতির শাড়ি। ভেজা চুলে, হালকা সাজে, ছাদ থেকে নেমে আসা বৃষ্টির ছাঁটে তিনি যেন প্রকৃতির সাথে একাকার হয়ে গেছেন।

কখনো তিনি দুহাত বাড়িয়ে আকাশ থেকে নেমে আসা বৃষ্টির ফোটাগুলো অনুভব করছেন, কখনো ভেজা ফ্লোরে বসে উদাস মনে আকাশের দিকে তাকিয়ে আছেন, আবার কখনো বা রেলিংয়ে হেলান দিয়ে বিষণ্ণ সুরে কিছু ভাবছেন। প্রতিটি ছবিতেই তার অভিব্যক্তি আর রূপের এক অনন্য সন্মোহন ধরা পড়েছে।

বিশেষ করে, তার একটি ক্লোজ-আপ ছবিতে চুলে লাগানো ছোট্ট একটি গাঁদা ফুল আর হাতে লাল চুড়ির রিমঝিম শব্দ যেন ছবিগুলোকে আরও প্রাণবন্ত করে তুলেছে। ভেজা কাঁচের ওপাশ থেকে তোলা কিছু ছবিতে ধরা পড়েছে তার মায়াবী আর্তি, যা ক্যাপশনের সেই ‘শ্রাবণ বলে ডাকো’ ডাকের সাথে একদম মিলেমিশে গেছে।

তার এই ছবিগুলো পোস্ট করার সঙ্গে সঙ্গেই তা সামাজিকমাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছে। ভক্তরা তার এই বৃষ্টির সৌন্দর্য আর মায়াবী লুকের প্রশংসা করে বিভিন্ন মন্তব্য করছেন। 

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর