বিয়ানীবাজারে ভাতিজিকে ধর্ষণের মামলায় পলাতক চাচা লক্ষ্মীপুর থেকে গ্রেফতার
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:১৪ PM

বিয়ানীবাজারে ভাতিজিকে ধর্ষণের মামলায় পলাতক চাচা লক্ষ্মীপুর থেকে গ্রেফতার

বিয়ানীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০১/১০/২০২৬ ০৬:৩৭:২৫ PM

বিয়ানীবাজারে ভাতিজিকে ধর্ষণের মামলায় পলাতক চাচা লক্ষ্মীপুর থেকে গ্রেফতার


সিলেটের বিয়ানীবাজারে পঞ্চম শ্রেণির ১১ বছর বয়সী ভাতিজিকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার পলাতক আসামি হাছান আহমদ (৪০)কে লক্ষ্মীপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে বিয়ানীবাজার থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে লক্ষ্মীপুর জেলার রায়পুর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। বৃহস্পতিবার (১ অক্টোবর) গ্রেফতার হাছান আহমদকে নিয়ে বিয়ানীবাজারের উদ্দেশে রওনা হয় পুলিশের ওই অভিযানিক দল।

অভিযুক্ত হাছান আহমদ সিলেটের বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের খশির নয়াবাড়ি এলাকার মৃত আপ্তাব আলীর ছেলে। তিনি পেশায় একজন প্রাইভেটকার চালক।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৮ আগস্ট খশির নয়াবাড়ি এলাকায় ধর্ষণের ঘটনাটি ঘটে। ভুক্তভোগী শিশুর বাবা প্রবাসে থাকায় তার মা মেয়েকে নিয়ে বাড়িতে একা বসবাস করতেন। ঘটনার দিন শিশুর মা আসরের নামাজ পড়তে গেলে সেই সুযোগে তার ভাসুর হাছান আহমদ ভাতিজিকে নিজের শয়নকক্ষে ডেকে নিয়ে ধর্ষণ করেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।

ঘটনার প্রায় এক মাস পর ভুক্তভোগীর মা বাদী হয়ে বিয়ানীবাজার থানায় মামলা করেন। মামলা দায়েরের পর থেকেই হাছান আহমদ পলাতক ছিলেন।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলা রুজু হওয়ার পর থেকেই আসামিকে গ্রেফতারে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারি শুরু করে পুলিশ। এরই ধারাবাহিকতায় বিশেষ অভিযান চালিয়ে লক্ষ্মীপুর জেলার রায়পুর থানা এলাকা থেকে হাছান আহমদকে গ্রেফতার করা হয়।

আসামিকে বিয়ানীবাজারে নিয়ে আসার পর আদালতে সোপর্দ করা হবে বলে জানান ওসি।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর