সহকর্মীদের ভালোবাসায় সিক্ত আজকের সিলেটের সম্পাদক
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৪৫ PM

সহকর্মীদের ভালোবাসায় সিক্ত আজকের সিলেটের সম্পাদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১/১০/২০২৬ ১০:১৬:৫৪ PM

সহকর্মীদের ভালোবাসায় সিক্ত আজকের সিলেটের সম্পাদক


সৌহার্দ্য, আন্তরিকতা আর সহকর্মীদের ভালোবাসায় আনন্দঘন পরিবেশে উদযাপন করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক সিলেট অঞ্চলের প্রথম নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল আজকের সিলেট ডটকমের সম্পাদক ও প্রকাশক রজত কান্তি চক্রবর্তীর জন্মদিন।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে আজকের সিলেটের কনফারেন্স রুমে কেক কাটার মধ্য দিয়ে জন্মদিনের আয়োজন শুরু হয়। পোর্টালটির সাংবাদিক ও সহকর্মীরা এ আয়োজনে অংশ নিয়ে রজত কান্তি চক্রবর্তীকে জন্মদিনের শুভেচ্ছা জানান। এ সময় সহকর্মীদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও আন্তরিকতায় সৃষ্টি হয় এক আনন্দমুখর পরিবেশ।

আজকের সিলেটের প্রধান সম্পাদক সাইফুর রহমান তালুকদারের সভাপতিত্বে এবং সহকারী সম্পাদক মিজান মুহাম্মদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে পোর্টালের বিভিন্ন পর্যায়ের সাংবাদিক ও কর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান সম্পাদক সাইফুর রহমান তালুকদার বলেন, রজত কান্তি চক্রবর্তী শুধু আজকের সিলেটের সম্পাদক ও প্রকাশকই নন, তিনি আমাদের সবার শ্রদ্ধেয় একজন অভিভাবকতুল্য ব্যক্তি। তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতা, দিকনির্দেশনা ও আন্তরিক নেতৃত্ব আজকের সিলেটের সাংবাদিকদের জন্য অনুপ্রেরণার। জন্মদিনে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সমৃদ্ধ কর্মময় জীবন কামনা করছি।

সহকারী সম্পাদক মিজান মুহাম্মদ বলেন, রজত কান্তি চক্রবর্তীর মতো একজন অভিজ্ঞ ও শ্রদ্ধেয় মানুষের সঙ্গে কাজ করার সুযোগ আমাদের জন্য গর্বের। তাঁর স্নেহ, পরামর্শ ও দিকনির্দেশনা আমাদের পেশাগত পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জন্মদিনে তাঁর প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও শ্রদ্ধা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজকের সিলেটের সাব-এডিটর আহমেদ পাবেল, নিজস্ব প্রতিবেদক সিপন চন্দ্র জয় ও জনি কান্ত শর্মা, বাংলাভিশন এর ক্যামেরা পার্সন মো. আজমল আলী, আজকের সিলেট এর ফটোসাংবাদিক সোহেল আহমেদ, আজকের সিলেট এর ফটোসাংবাদিক ফাহিম চৌধুরী, আব্দুল গফরে রাজুসহ পোর্টালের অন্যান্য সদস্যরা।

পরে কেক কাটার মধ্য দিয়ে জন্মদিনের আনন্দ ভাগাভাগি করেন উপস্থিত সাংবাদিক ও সহকর্মীরা। এ সময় রজত কান্তি চক্রবর্তীও সহকর্মীদের শুভেচ্ছা ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শুভেচ্ছা, শ্রদ্ধা ও আন্তরিকতার আবহে শেষ হয় আজকের সিলেটের সম্পাদক ও প্রকাশক রজত কান্তি চক্রবর্তীর জন্মদিনের আয়োজন।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর