সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) সিলেট জেলা ও মহানগর শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।
মঙ্গলবার নগরীর আম্বরখানা হাউজিং এস্টেটে দৈনিক শুভ প্রতিদিনের সম্পাদকীয় কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে জাসাস সিলেট জেলা ও মহানগর শাখার নবনির্বাচিত নেতৃবৃন্দ সিউক চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীর সঙ্গে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, সাংস্কৃতিক কর্মকাণ্ডসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
এ সময় রেজাউল হাসান কয়েস লোদী বলেন, বিগত ১৬ বছরে যারা বিভিন্নভাবে দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং মামলা, হামলা ও নির্যাতনের শিকার হয়েও বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন, তাদের সঙ্গে নিয়ে সংগঠন ও দলকে আরও শক্তিশালী করে গড়ে তুলতে হবে।
তিনি সাংগঠনিকভাবে সাংস্কৃতিক অঙ্গনে বিভিন্ন কর্মসূচি গ্রহণের মাধ্যমে দলের আদর্শ ও কর্মকাণ্ড সাধারণ মানুষের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।
সিউক চেয়ারম্যান বলেন, সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের কাছে সংগঠনের ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়া সম্ভব। এ ক্ষেত্রে জাসাসের নেতৃবৃন্দকে আরও সক্রিয় ও পরিকল্পিতভাবে কাজ করতে হবে।
সাক্ষাৎকালে জাসাসের নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনকে আরও সক্রিয়, গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে সাংস্কৃতিক অঙ্গনে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে নিজেদের পরিকল্পনা তুলে ধরেন।
এ সময় জাসাস সিলেট জেলা ও মহানগর শাখার নবগঠিত কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আজকের সিলেট / এপি









