শাল্লায় পরিবেশ রক্ষায় ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ AM

শাল্লায় পরিবেশ রক্ষায় ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০৯/২০২৬ ০৯:৩১:০৫ PM

শাল্লায় পরিবেশ রক্ষায় ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি


পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্য নিয়ে সুনামগঞ্জের শাল্লায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে উপজেলা ছাত্রদল। বুধবার উপজেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

কর্মসূচিতে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা তুলে ধরে তারা বলেন, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গাছ লাগানোর কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাভেল, সাবেক উপদেষ্টা, সুনামগঞ্জ বিএনপি; সিরাজুল ইসলাম সিরাজ, আহ্বায়ক, শাল্লা উপজেলা বিএনপি; আব্দুল করিম মাস্টার, যুগ্ম আহ্বায়ক, শাল্লা উপজেলা বিএনপি; আব্দুর রাজ্জাক, আহ্বায়ক, শাল্লা উপজেলা যুবদল এবং রুবেল আহমদ দুলাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, শাল্লা উপজেলা যুবদল।

এ ছাড়া উপস্থিত ছিলেন তারেক হাসান, আহ্বায়ক, শাল্লা উপজেলা ছাত্রদল; বাপন আহমদ, সদস্য সচিব, শাল্লা উপজেলা ছাত্রদল; শহীদ মিয়া, যুগ্ম আহ্বায়ক; হৃদয় মিয়া, যুগ্ম আহ্বায়ক; রাব্বুল হাসান, সদস্য, শাল্লা উপজেলা ছাত্রদল এবং ফজলে রাব্বি প্রান্ত, আহ্বায়ক, শাল্লা ডিগ্রি কলেজ ছাত্রদলসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয় না; রোপণ করা চারাগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণও প্রয়োজন। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর