সুনামগঞ্জের শাল্লায় পুলিশের বিশেষ অভিযানে সিআর পরোয়ানাভুক্ত তিন আসামিকে গ্রেফতার করেছে শাল্লা থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন-দাউদপুর গ্রামের সোনাকরের ছেলে সেলিম মিয়া, একই গ্রামের সোনাকরের ছেলে বাবুল এবং সেলিম মিয়ার স্ত্রী রোজিনা খাতুন।
শনিবার শাল্লা থানা পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
আসামীদর বিরুদ্ধে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত, নেত্রকোনার সিআর নং-১৪/২৬, তারিখ ১৩ জুলাই ২০২৬-এর পরোয়ানা রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শাল্লা থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে আসামিদের তাদের নিজ বসতবাড়ি থেকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত তিন আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আজকের সিলেট/এপি/প্রতিনিধি
শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি 








