মাধবপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৩ ড্রেজার-বেকো ও ১ হাজার ফুট পাইপ
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:১৪ PM

মাধবপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৩ ড্রেজার-বেকো ও ১ হাজার ফুট পাইপ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০১/১০/২০২৬ ০৬:১৪:২৩ PM

মাধবপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৩ ড্রেজার-বেকো ও ১ হাজার ফুট পাইপ


হবিগঞ্জের মাধবপুরে সোনাই নদী থেকে অনুমোদন ছাড়া বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি ড্রেজার, একটি বেকো মেশিন ও প্রায় এক হাজার ফুট পাইপ ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায়ের নেতৃত্বে পরিচালিত অভিযানে চৌমুহনী এলাকার সোনাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত এসব সরঞ্জাম ধ্বংস করা হয়।

অভিযানের সময় অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের সতর্ক করা হয়। একই সঙ্গে সরকারি বিধিবিধান মেনে চলার নির্দেশ দেওয়া হয়।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, অনুমোদন ছাড়া বালু উত্তোলনের কারণে নদী, পরিবেশ ও জনস্বার্থের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান ও প্রশাসনিক তদারকি অব্যাহত থাকবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর