বিজয়ের ব্যস্ততায় একাকিত্বে তৃষা!
বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:৩২ AM

বিজয়ের ব্যস্ততায় একাকিত্বে তৃষা!

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৩/০৬/২০২৬ ১১:০১:১৬ AM

বিজয়ের ব্যস্ততায় একাকিত্বে তৃষা!


‘প্রেমিক’ ব্যস্ত রাজনীতিবিদ। নানা দায়িত্বপালন, রাজ্যের মঙ্গলের জন্য নানা জনের সঙ্গে জরুরি বৈঠক তার। আলোচিত প্রেমিকা কি একাকিত্বে ভুগছেন?

সম্প্রতি, ইনস্টাগ্রামে ভারতের দক্ষিণী অভিনেত্রী তৃষা কৃষ্ণনের নতুন একটি বার্তা এমনই গুঞ্জনের জন্ম দিয়েছে। তিনি প্রিয় পোষ্যের ছবি দিয়ে লেখেন, আমার ব্যক্তিগত জীবনে এক জনকেই নাক গলাতে দিই।

তৃষা কি অভিনেতা ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়কেই ইঙ্গিত করলেন? জবাব অবশ্য দেননি তিনি। বিজয়ও মুখ খোলেননি এ ব্যাপারে। কিন্তু তাদের প্রেমের গুঞ্জনে যে এভাবেই নতুন ইঙ্গিত জোগালেন তৃষা, এ বিষয়ে নিঃসন্দেহ অনেকেই।

উভয়ের ভক্তরা এই প্রশ্নও তুলেছেন, তৃষার যাবতীয় কর্মকাণ্ড বুঝি খবরে থাকার জন্যই? কারণ, তার আর বিজয়ের ‘প্রেমপর্ব’ নাকি বেশ কিছু দিন অন্যান্য নানা ঘটনায় ধামাচাপা পড়ে গেছে। না হলে, হঠাৎ এ রকম মন্তব্য কেন?

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়ার আগে বিজয় দক্ষিণী সিনেমা দুনিয়ায় তারকা অভিনেতা ছিলেন। গুঞ্জন, তখন থেকেই ঘনিষ্ঠতা তাদের। রাজনীতিতে আসার শুরুর দিকে হঠাৎ বিজয়ের স্ত্রী সঙ্গীতা সোনারলিঙ্গম তার স্বামীর গোপন তথ্য ফাঁস করেন! বিজয়-তৃষার একান্তে কাটানো কিছু ছবি ভাগ করে নেন সামাজিকমাধ্যমে। তারপর থেকেই দুজনকে ঘিরে আলোচনা তুঙ্গে।

তৃষার জন্মদিনের দিন নির্বাচনে জেতেন তার তথাকথিত প্রেমিক। বিজয়ের শপথের দিনে প্রচারের সমস্ত আলো তৃষার উপরে ছিল স্বাভাবিক ভাবেই। দিনকয়েক আগে দক্ষিণের আরের অভিনেতা অজিত কুমারের মাতৃবিয়োগের পরে তার সঙ্গে দেখা করতেও একসঙ্গে যান বিজয় ও তৃষা। বিনোদনদুনিয়া তাকে বিজয়ের ‘লাকি চার্ম’ তকমা দিয়েছে অনেকে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর