জাফলং পিয়াইন নদীর নয়াবস্তি সংলগ্ন এলাকায় নৌকা থেকে পানিতে পড়ে পাভেল আহমদ (২২) নামে এক যুবক নিখোঁজের খবর পাওয়া গেছে। তিনি গোয়াইনঘাট উপজেলার ১১ নং মধ্যে জাফলং ইউনিয়নের বাউরবাগ গ্রামের করম আলীর পুত্র।
সোমবার সকাল ১০ টার দিকে নৌকা থেকে পানিতে পড়লে নৌকার অপর ব্যাক্তিরা তাকে উদ্ধার করতে পারেনি।
স্থানীয় বাসিন্দারা জানান, পাবেল মৃগী রোগে আক্রান্ত ছিলো, তাই পানিতে পড়লে তাকে উদ্ধার করা যায়নি।
গোয়াইনঘাট থানার সেকেন্ড অফিসার উৎসব কর্মকার বিষয়টি নিশ্চিত করে জানান, নিখোঁজ তরুনকে উদ্ধারে ফায়ার সার্ভিস এর একাধিক টিম কাজ করছে, তবে কেন বা কিভাবে নিখোঁজ হলো তা তদন্ত করা হচ্ছে।
আজকের সিলেট/ডি/এসটি
সংবাদদাতা 








