লাউয়াছড়ায় রাস্তায় গাছ ফেলে ডাকাতি
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:৫৮ AM

লাউয়াছড়ায় রাস্তায় গাছ ফেলে ডাকাতি

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৬/২০২৫ ১১:৪৩:২৪ AM

লাউয়াছড়ায় রাস্তায় গাছ ফেলে ডাকাতি


মৌলভীবাজারের কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের লাউয়াছড়া জাতীয় উদ্যানের বাঘবাড়ী এলাকায় গাছ ফেলে ঘণ্টাব্যাপী দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের অস্ত্রের আঘাতে আহত হয়েছেন অনন্ত ১০ জন।

শনিবার রাতে ডাকাতির এ ঘটনাটি ঘটে।

ডাকাতদের হামলায় আহতদের মধ্যে রয়েছেন আরিফুল ইসলাম, ওয়াজিদ মিয়া, অপু দাস, মেরাজ মিয়া, সুমিত আলী, নিবাস পাল, সালেক মিয়া ও তাহমিদ। আহতদের মধ্যে পিকআপ, সিএনজি অটোরিকশা ও প্রাইভেট কারের যাত্রী-চালক রয়েছেন।

আহত ব্যক্তিরা বলছেন, রাত ১০টার দিকে কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে আসার আগেই ডাকাতরা পালিয়ে যায়।

ডাকাতির শিকার হওয়া শ্রীমঙ্গল উপজেলার অপু দাস বলেন, আমরা কমলগঞ্জ থেকে শ্রীমঙ্গল ফিরছিলাম। আমাদের গাড়িটি লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে বাগড়াবাড়ী এলাকায় পৌঁছালে ডাকাতদল গাছ ফেলে পথ আটকায়। এরপর ধারাল অস্ত্রের মুখে মালামাল নিয়ে যায়।

তিনি আরও জানান, ডাকাত দল প্রায় এক ঘণ্টায় ২০ থেকে ২৫টি সিএনজি অটোরিকশা, প্রাইভেট কার ও পিকআপ থামিয়ে ডাকাতি করে। তারা গাড়ির চালক ও যাত্রীদের মারধর করে টাকা, মোবাইল ফোন ও মালামাল ছিনিয়ে নেয়।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর