জামালগঞ্জে বজ্রাঘাতে কৃষকের মৃত্যু
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:৩১ AM

জামালগঞ্জে বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

সংবাদদাতা

প্রকাশিত: ০১/০৫/২০২৫ ০৪:১৬:০২ AM

জামালগঞ্জে বজ্রাঘাতে কৃষকের মৃত্যু


সুনামগঞ্জের জামালগঞ্জে বজ্রপাতে মানিক মিয়া (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত মানিক মিয়া উপজেলা লক্ষ্মীপুর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার পাগনার হাওরের এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোরে জামালগঞ্জের পাগনার হাওরে ধান কাটছিলেন মানিক মিয়াসহ কয়েকজন কৃষক। হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাতে গুরুতর আহত হন মানিক মিয়া। পরে সঙ্গে থাকা অন্য কৃষকরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জামালগঞ্জ থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আজকে সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর