বিশ্বনাথে ইউপি চেয়ারম্যানের উপর হামলার অভিযোগ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:৩২ AM

বিশ্বনাথে ইউপি চেয়ারম্যানের উপর হামলার অভিযোগ

বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০৪/২০২৫ ০৭:৩৪:৩৩ AM

বিশ্বনাথে ইউপি চেয়ারম্যানের উপর হামলার অভিযোগ


বিশ্বনাথে আইনশৃঙ্খলা কমিটির সভা থেকে ফেরার পথে, এক ইউপি চেয়ারম্যানের উপর অর্তকিত হামলার ঘটনা ঘটেছে। তিনি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। পরে দলীয় শৃংঙ্খলা ভঙ্গেও অভিযোগে তাকে দল থেকে বহিস্কার করা হয়।

সোমবার বেলা ২টার দিকে বিশ্বনাথ পৌর শহরের উপজেলা পরিষদ গেইটের সম্মুখে লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়ার উপর এ হামলার ঘটনা ঘটে।

জানা গেছে, ঘটনার দিন দুুপুরে উপজেলা পরিষদের কন্সফারেন্স হলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ছিলো। সভা শেষে ফেরার পথে পরিষদের গেইটের সম্মুখে তার উপর অর্তকিত হামলার ঘটনা ঘটে। হামলায় আঘাতপ্রাপ্তও হন তিনি। এসময় স্থানীয় লোকজন ছুটে এলে তাৎক্ষনিক সটকে পড়ে হামলাকারীরা। তবে, তাদের পরিচয় শনাক্ত করতে পারেনি কেউ।

হামলার শিকার ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া জানান, সভা শেষে আসার পথে আমি হামলার শিকার হই। হামলাকারীরা আমার মুঠোফোন নিয়ে যায়। তাদের আমি চিনতে পারিনি। হামলার কারণও আমি অবগত নই। ধারণা করছি, বিএনপির অভ্যন্তরীন কোন্দলের কারণে এই হামলা হতে পারে।

বিশ্বনাথ থানার ওসি এনামুল হক চৌধুরী বলেন, তিনি মৌখিক ভাবে বিষয়টি আমাকে জানিয়েছেন। লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আজকের সিলেট/প্রতিনিধি/এসটি

সিলেটজুড়ে


মহানগর