মৌলভীবাজারে রেললাইনের পাশ থেকে যুবকের খণ্ডিত লা শ উদ্ধার
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:৫০ AM

মৌলভীবাজারে রেললাইনের পাশ থেকে যুবকের খণ্ডিত লা শ উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০৪/২০২৫ ০৯:৩১:২৯ AM

মৌলভীবাজারে রেললাইনের পাশ থেকে যুবকের খণ্ডিত লা শ উদ্ধার


মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় রেললাইনের পাশ থেকে ইকবাল মিয়া (৩৫) নামে এক যুবকের দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ইকবাল মিয়া কমলগঞ্জ উপজেলার চৈত্রঘাট ইউনিয়নের বড়চেগ গ্রামের বাসিন্দা।

রোববার সকালে উপজেলার সদর ইউনিয়নের ভেড়াছড়া গ্রামের রেলগেট সংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, শুক্রবার বিকালে ইকবাল তার শ্বশুরবাড়ি থেকে বাড়িতে ফেরার উদ্দেশে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। রবিবার সকালে স্থানীয়রা রেললাইনের পাশে একটি দ্বিখণ্ডিত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে এবং পরিচয় শনাক্ত করে।
ইকবালের পরিবারের পক্ষ থেকে এ মৃত্যুকে ‘পরিকল্পিত হত্যা’ বলে অভিযোগ করা হয়েছে।

নিহত ইকবাল মিয়ার ভাই আরমান দাবি করেন, ইকবালকে পরিকল্পিতভাবে হত্যা করে রেললাইনের পাশে ফেলে রাখা হয়েছে যাতে এটি দুর্ঘটনা বলে মনে হয়।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি মওদুদ হাওলাদার মরদেহ উদ্ধার করার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পারিবারিক সমস্যা রয়েছে। মরদেহের ময়নাতদন্তের আলোকে আমরা বিষয়টি তদন্ত করে দেখবো।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর