বৈরী আবহাওয়ায়ও ধান কাটতে ব্যস্ত কৃষকরা
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:৫১ AM

বৈরী আবহাওয়ায়ও ধান কাটতে ব্যস্ত কৃষকরা

সৈয়দ হেলাল আহমদ বাদশা, গোয়াইনঘাট থেকে

প্রকাশিত: ২৬/০৪/২০২৫ ০৯:২২:০৪ AM

বৈরী আবহাওয়ায়ও ধান কাটতে ব্যস্ত কৃষকরা


গোয়াইনঘাট উপজেলার হাওরাঞ্চলে বোরো ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। বছরের একমাত্র ফসল বোরো ধান কেটে গোলায় তুলতে কৃষকরা কাজ করে যাচ্ছেন। প্রতিবছরই হাওরাঞ্চলের একমাত্র বোরো ফসল ঘরে তুলতে প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা মাথায় নিয়ে মাঠে থাকতে হয় কৃষকদের। এ বছর আবহাওয়া চাষের অনুকূলে থাকায় বোরোর আশাতীত ফলন হয়েছে। তবে ঝড়-বৃষ্টিতে ফসল তলিয়ে যাওয়ার আশঙ্কায় রয়েছেন কৃষকরা। তাই বৈরী আবহাওয়ার হাত থেকে ফসল রক্ষায় এরই মধ্যে কৃষকরা আগাম জাতের বোরো ধান কাটা ও মাড়াই শুরু করে দিয়েছেন।

উপজেলা কৃষি বিভাগ জানিয়েছে, এ বছর উপজেলায় ১০১৩৪ হেক্টর জমিতে বোরোধানের আবাদ হয়েছে। তার মধ্যে হাওরের ৩ হাজার ৮৮৫ এবং মাঠে ৬০ হাজার ১৪৯ হেক্টর। এ পর্যন্ত হাওরে ২ হাজার হেক্টরের অধিক এবং মাঠে ৭০০ হেক্টর জমির ধান কর্তন হয়েছে।

তবে বৈরী আবহাওয়ার হাত থেকে ফসল রক্ষায় জমির ধান ৮০ শতাংশ পাকার সঙ্গে সঙ্গেই কেটে নেয়ার পরামর্শ দিয়েছেন উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা রায়হান পারভেজ রনি। তবে শ্রমিক সংকটের কথা জানিয়ে কৃষকরা কম্বাইন্ড হারভেস্টার মাঠে নামানোর দাবি করছেন।

গতকাল সরেজমিনে দেখা যায়, বিস্তীর্ণ মাঠজুড়ে বোরো ফসলের সমাহার। এসব গোছাভরা পাকা ধান বৈশাখের সোনালি রোদের আলোয় আরও আলোকিত হয়ে উঠছে। আর কৃষক-শ্রমিক মাঠভরা এ পাকা ধান কাটতে ব্যস্ত সময় পার করছেন। কৃষকরা কাস্তের মাধ্যমে ধান কাটার পাশাপাশি আধুনিক যন্ত্র কম্বাইন্ড হারভেস্টার ব্যবহার করছেন। এতে কম সময়ে ধান কাটা ও মাড়াই সহজ হয়ে উঠছে। কৃষক আশিক মিয়া বলেন,এক সপ্তাহ সময় পেলে কৃষকরা হাওরের ধান নিশ্চিন্তে ঘরে তুলতে পারবে।

আজকের সিলেট/প্রতিনিধি/এসসি

সিলেটজুড়ে


মহানগর