হাওরে কৃষিকাজ করতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কিশোরের
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ PM

হাওরে কৃষিকাজ করতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কিশোরের

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০৯/২০২৬ ০২:২৮:১৩ PM

হাওরে কৃষিকাজ করতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কিশোরের


হবিগঞ্জের বাহুবলে হাওরে কৃষিকাজ করার সময় বজ্রপাতে সাইফুল ইসলাম (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সাতকাপন ইউনিয়নের মানিকা গ্রামের পাশের হাওরে এ ঘটনা ঘটে।

সাইফুল ইসলাম সাতকাপন ইউনিয়নের মানিকা গ্রামের বাসিন্দা আম্বর উল্লার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, বুধবার দুপুরের দিকে কৃষিকাজের জন্য হাওরে যান সাইফুল। আনুমানিক বেলা ২টার দিকে সেখানে হঠাৎ বজ্রপাত হলে গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যান তিনি।

পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর সাইফুলকে মৃত ঘোষণা করেন।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমীন জানান, হাওরে কৃষিকাজের সময় বজ্রপাতে ওই কিশোরের মৃত্যুর খবর তারা পেয়েছেন।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর