শাল্লায় ৭০ লিটার চোলাই মদসহ নারী গ্রেপ্তার
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ PM

শাল্লায় ৭০ লিটার চোলাই মদসহ নারী গ্রেপ্তার

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০৯/২০২৬ ০২:৫৯:০২ PM

শাল্লায় ৭০ লিটার চোলাই মদসহ নারী গ্রেপ্তার


সুনামগঞ্জের শাল্লায় দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধারের ঘটনায় সেলিনা আক্তার (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) থানার আওতাধীন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁর কাছ থেকে ৭০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

শাল্লা থানার এসআই (নিঃ) মো. শাহজাহান ও এএসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার সেলিনা আক্তার উপজেলার ২নং হবিবপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের মো. আশিক মিয়ার স্ত্রী।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানের সময় সেলিনা আক্তারের কাছ থেকে ৭০ (সত্তর) লিটার দেশীয় তৈরি চোলাই মদ জব্দ করা হয়। পরে তাঁকে থানায় নিয়ে গিয়ে এ ঘটনায় এজাহার দায়ের করা হয়।

এ ঘটনায় শাল্লা থানায় ১৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে মামলা নম্বর-০৪ দায়ের করা হয়েছে। মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৪(খ)/৩৮ ধারায় অভিযোগ আনা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

শাল্লা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোহেল বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর