নন্দিরগাঁওয়ে তিন মাদ্রাসায় প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ PM

নন্দিরগাঁওয়ে তিন মাদ্রাসায় প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০৯/২০২৬ ০৭:৫২:২২ PM

নন্দিরগাঁওয়ে তিন মাদ্রাসায় প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ


পরিবেশের ভারসাম্য রক্ষা ও দেশব্যাপী সবুজায়নের লক্ষ্যে সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৭নং নন্দিরগাঁও ইউনিয়নে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ যুক্তরাজ্য শাখা।

রবিবার ইউনিয়নের নওয়াগাঁও, বহর ও নন্দিরগাঁও এলাকার ৩টি মাদ্রাসায় পৃথক সময়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির বিপুলসংখ্যক গাছের চারা রোপণ ও বিতরণ করেন পরিষদের নেতৃবৃন্দ।

নওয়াগাঁও মাদ্রাসায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী। নন্দিরগাঁও মাদ্রাসার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ ওসমান গনি। অন্যদিকে বহর মাদ্রাসায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা জামাল উদ্দিন।

কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সভাপতি নিয়াজ মোর্শেদ, উপজেলা সভাপতি এম এ সামাদ, ইউপি চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল ও মাস্টার নজরুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন সহ-সভাপতি জমির উদ্দিন, সাংবাদিক ও মানবাধিকারকর্মী কামাল উদ্দিন এবং সাধারণ সম্পাদক জয়নুদ্দীন বাচ্চু। এ সময় প্রবাসী রাসেল আহমদ শরীফ, মাসুক আহমদ ও সাজু আহমদও উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণ কর্মসূচির আহ্বায়ক ওয়ার্ড সদস্য শামীম আহমদের পরিচালনায় পৃথক অনুষ্ঠানগুলোতে সভাপতিত্ব করেন বহর মাদানীয়া মাদ্রাসার সভাপতি সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, নওয়াগাঁও মাদ্রাসার মুহতামিম মাওলানা নেছার আহমদ এবং নন্দিরগাঁও মাদ্রাসার মুহতামিম মাওলানা রফিক আহমদ মহল্লী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের পাশাপাশি রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করাও জরুরি। এজন্য সমাজের সর্বস্তরের মানুষকে এ কার্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ রক্ষায় এ ধরনের সামাজিক ও স্বেচ্ছাসেবী উদ্যোগ আগামীতেও ইউনিয়নব্যাপী অব্যাহত রাখার আশাবাদ রয়েছে।

আজকের সিলেট/ প্রতিনিধি/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর