সিলেটে কবরস্থানের গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ PM

সিলেটে কবরস্থানের গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬/০৯/২০২৬ ০৭:০৩:০৩ PM

সিলেটে কবরস্থানের গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার


সিলেট মহানগরীর পশ্চিম পীর মহল্লা এলাকায় একটি কবরস্থানের গাছ থেকে শিবলু আহমেদ খান (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে এয়ারপোর্ট থানাধীন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিবলু আহমেদ খান হবিগঞ্জের নবীগঞ্জ থানাধীন কানাইপুর এলাকার বাসিন্দা। তিনি পেশায় রিকশাচালক ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে স্থানীয়রা কবরস্থানের একটি গাছে শিবলুর মরদেহ ঝুলতে দেখেন। বিষয়টি জানানো হলে এয়ারপোর্ট থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন।

পরে মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে বুধবার  বিকেল ৪টার দিকে শিবলুর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক কলহের জেরে ওই যুবক আত্মহত্যা করেছেন।

তিনি জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর