রাষ্ট্রপতির সংবর্ধনায় আমন্ত্রণ পাচ্ছেন না ‘ত্যাগী নেতারা’, ক্ষুব্ধ ছাত্রদল নেতা দিনার
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ AM

রাষ্ট্রপতির সংবর্ধনায় আমন্ত্রণ পাচ্ছেন না ‘ত্যাগী নেতারা’, ক্ষুব্ধ ছাত্রদল নেতা দিনার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪/০৯/২০২৬ ০৭:২৯:৩৭ PM

রাষ্ট্রপতির সংবর্ধনায় আমন্ত্রণ পাচ্ছেন না ‘ত্যাগী নেতারা’, ক্ষুব্ধ ছাত্রদল নেতা দিনার


সিলেটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আগমন উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনা ঘিরে প্রশ্ন তুলেছেন সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাজি দিনার। তার অভিযোগ, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দেওয়া ও নির্যাতনের শিকার নেতাকর্মীদের বাদ দিয়ে যদি সুবিধাবাদী কিংবা আওয়ামী লীগের কাউকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়, তাহলে এমন আয়োজনে অংশ নেওয়া তার পক্ষে সম্ভব হবে না।

রাষ্ট্রপতির আগামীকালের সিলেট সফর উপলক্ষে সিটি করপোরেশনে নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়েছে। এ আয়োজন ঘিরে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ দেখা গেলেও আমন্ত্রণের তালিকা নিয়ে এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে।

দিনারের ফেসবুক পোস্টের লিংক

দেলওয়ার হোসেন দিনার তার ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক বক্তব্যে বলেন, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সিলেট আগমন উপলক্ষে ,সিলেট সিটি কর্পোরেশন কতৃক নাগরিক সংবর্ধনা প্রদান করা হবে ,এতে সিলেট জেলা ছাত্রদলের আমি সহ সুপার ফাইভের নেতৃবৃন্দকে দাওয়াত দেওয়া হবে বলে জেনেছি ,অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য,স্বভাবতই এতে আমি আনন্দিত ও সম্মানিতবোধ মনে করছি ,কিন্তু রাষ্ট্রপতির নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে দলের নির্যাতিত ও ত্যাগী নেতাদের (ক্রাইটেরিয়া জনিত কারণ দেখিয়ে )দাওয়াত না দিয়ে যদি দেখি সুবিধাবাদী বা আওয়ামী লীগের কাউকে দাওয়াত দেওয়া হয়েছে ,তখন আর সেই অনুষ্ঠানে উপস্থিত হওয়া আমার জন্য টিক হবে না ,বিগত দিনেও আপনাদের সেই সখ্যতা আমারা নিজ চোক্ষে তা দেখেছি ,অনুষ্টানের সৌন্দর্য রক্ষার্থে  তখন কিছু বলিনি,এইবারও যদি সেই আগের মতো হয় ,তাহলে সেই অনুষ্ঠানে উপস্থিত না হওয়াই উত্তম,যাদের আত্নত্যাগে আজকের আমাদের এই অবস্থান ,তাদের ভুলে যাওয়া বা তাদের সাথে বেঈমানী করা আমাদের সাথে যায় না।

এ বিষয়ে দেলওয়ার হোসেন দিনার বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘যে-সে নেতা নন’; তিনি তাদের রাজপথের আন্দোলনের অন্যতম মূল নায়ক ছিলেন। ফ্যাসিস্ট সরকারের আমলে যারা রাজপথে থেকে আন্দোলন-সংগ্রাম করেছেন, তাদের বাদ দিয়ে রাষ্ট্রপতিকে নাগরিক সংবর্ধনা দেওয়ার আয়োজন কীভাবে হয়-এমন প্রশ্নও তোলেন তিনি।

দেলওয়ার হোসেন দিনারের অভিযোগ, এর আগেও দলের চেয়ারম্যান ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটে আসার সময় সিটি করপোরেশনের একটি অনুষ্ঠানে আওয়ামী লীগের কিছু নেতাকে নিয়ে আয়োজন করা হয়েছিল।

তিনি বলেন, রাষ্ট্রপতিকে নাগরিক সংবর্ধনা দেওয়ার উদ্যোগ ভালো। তবে আয়োজন করতে হলে দলের সবাইকে সঙ্গে নিয়েই করা উচিত।

রাষ্ট্রপতির নাগরিক সংবর্ধনার আমন্ত্রণ তালিকা নিয়ে হাজি দিনারের এমন বক্তব্যের পর সিলেট সিটি করপোরেশনের আয়োজন নিয়ে বিএনপির ত্যাগী ও আন্দোলনে সক্রিয় নেতাকর্মীদের মধ্যে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। বিশেষ করে আমন্ত্রিতদের তালিকায় কারা থাকছেন এবং কোন মানদণ্ডে তাদের নির্বাচন করা হচ্ছে-এ নিয়েই মূল প্রশ্ন উঠেছে।

এদিকে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী ও সদস্য সচিব আফছর খানের কাছে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা একই ভাবে মন্তব্য করেন।

তবে নাগরিক সংবর্ধনার আমন্ত্রণ তালিকা নিয়ে ওঠা এসব অভিযোগের বিষয়ে সিলেট সিটি করপোরেশনের দায়িত্বশীল কর্মকর্তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।লিংকে ক্লিক করেন

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর