নগরীর চৌখিদেখি পয়েন্ট এলাকায় দুটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে হারিছ আলী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত হারিছ আলী গোয়াইনঘাট থানার হাদারপাড় এলাকার মৃত বাহাদুর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে এয়ারপোর্ট থানাধীন চৌখিদেখি পয়েন্ট এলাকায় দুটি সিএনজি চালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই যাত্রী গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হারিছ আলীর মৃত্যু হয়। অপর আহত ব্যক্তি এখনও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস সালাম দুর্ঘটনা ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আজকের সিলেট/ জেকেএস









